সিনেমায় একসঙ্গে বউ-শাশুড়ি

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৫:১৪

বাস্তবকে ছাপিয়ে এবার বচ্চন পরিবারের দুই বউকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যম জানায়, বিপুল শাহ পরিচালিত সিনেমায় বউ-মা ঐশ্বরিয়া রায় ও শাশুড়ি-মা জয়া বচ্চন একসঙ্গে অভিনয় করবেন বলে গুঞ্জন চলছে। কারণ হিসেবে দুই বউ-শাশুড়ি একসঙ্গে সম্প্রতি বিপুল শাহের বাড়িতে থেকে দুই-আড়াই ঘণ্টা কথা বলেছেন বলে শোনা যায়। আরো শোনা যায়, আলোচনা পর্ব শেষে বউ-শাশুড়ি বিপুলের সিনেমায় কাজ করতে রাজিও হয়ে গেছেন।
শ্বশুড় অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেকের সঙ্গে অনেকবার পর্দায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। এবার সিনেমার পর্দায় প্রথম জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়াকে দেখা যাবে।