জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক করে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিয়ানের তালিকায় স্থান করে নিয়েছেন তামিম ইকবাল। এর আগে আশরাফুল হক ৬টি শতক করে এই রেকর্ড গড়েন।
ব্যাট হাতে মাঠে নেমে ১৫০ বলে ১৪টি ৪ ও একটি ৬ হাঁকিয়ে শত রান করেন তামিম। এরপর মাসাকাদজার বলে ও সিকান্দার রাজার ক্যাচে ১০৯ রানে আউট হন তিনি।
