শাহজালালে স্বর্ণের বার-আইপ্যাডসহ কেবিন ক্রু আটক

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৬:৪৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেবিন ক্রু'র কাছ থেকে পাঁচটি স্বর্ণের ও ছয়টি আইপ্যাডসহ এক কোটি ১৮ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে কাস্টমস এবং শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুর একটার দিকে মাজহারুল আফসার রাসেল (৩৭) নামে ঐ কেবিন ক্রুকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার জুয়েলা খানম জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফাইটটি বিমানবন্দরে পৌঁছান রাসেল। রাসেল গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। তার দুই পায়ের উরুতে অ্যাঙ্কলেটে বাঁধা অবস্থায় এক কেজি করে দুইটি স্বর্ণের বার ও ১০ তোলা ওজনের তিনটি স্বর্ণের উদ্ধার করা হয়। এছাড়া তার লাগেজ থেকে ছয়টি আইপ্যাড উদ্ধাধ করা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।