র্যাব ও পুলিশ জঙ্গি দমনের নামে দেশের যুবকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য এই দুটি সংস্থাকে অস্ত্র ও গোলাবারুদ না দিতেও অন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার কিশোরগঞ্জের জনসভায় বিদেশিদের উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, ‘বিদেশিদের বলব, এই দুটি প্রতিষ্ঠান জঙ্গি দমনের নামে দেশের যুবকদের হত্যা করছে। সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করছে।’
সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ তুলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘বেশি অত্যাচার-নির্যাতন হলে ঈশা খাঁর ঢাল-তলোয়ারের কথা আপনাদের মনে আছে? আপনারা তা বুঝে নেবেন। আমি যখনই আন্দোলনের ডাক দেব, আপনারা অতীতের মতো সাড়া দেবেন।’
