দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বৃহস্পতিবার

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ২২:১১
 
 
বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনের জন্য সংসদ সচিবালয় থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তবে আগামীকাল অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় ৪র্থ অদিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
অধিবেশন উপলক্ষে ইতোমধ্যে সংসদ সচিবালয়ে বিভিন্ন বিধিতে নোটিশ, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রশ্ন জমা পড়েছে। এছাড়া এ অধিবেশনের জন্য সংসদের আইন শাখায় ১০টা বিল জমা রয়েছে। এর মধ্যে ১টি নতুন বিল হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১৪।
এর আগে গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল।