সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৭:১২
 
দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- হাবিবুর রহমান মোল্লা, ডা. আফসারুল আমিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম মিলন ও বেগম আকতার জাহান।
স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যগণ নামের অগ্রবর্তীতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর বাসস।