বলিউডে এক সময়ের ঝড় তোলা অভিনেত্রী মমতা কুলরার্নিকে কেনিয়ায় গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। কেনিয়ার মোম্বাসা পুলিশ ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে ধরা পড়েন মমতা কুলকার্নি। তাদের বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণ আছে বলে পুলিশ জানিয়েছে। অনেকদিন থেকেই মমতা কুলকার্নি কোন ছবিতে অভিনয় করছিলেন না। সর্বশেষ ২০০১ সালে তাকে দেবানন্দের সিনেমা 'সেন্সরে' দেখা যায়।
১৯৯২ সালে 'তিরাঙ্গা' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় এই অভিনেত্রীর। 'করন অর্জুনের' মত হিট ছবিতে অভনয় করেছেন মমতা কুলকার্নি।
খোলামেলা অভিনয়ের জন্য এক সময় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
