বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের পিয়েরে মায়োডন সাক্ষাত্কালে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন আগে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম ও এর রায় নিয়ে ইইউ’র বিবৃতির কথা সাক্ষাত্কালে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিকভাবে মৃত্যুদণ্ডের ব্যাপারে ইইউ’র একটা বিশেষ অবস্থান রয়েছে। কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের রায় প্রকাশের পরবর্তী সময় অবশ্যই এ ধরনের বিবৃতি প্রদান করা যথাযথ হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে ইইউ আরও সচেতনভাবে তাদের মতামত প্রকাশ করবে বলে বাংলাদেশ আশা করে। যাতে করে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনালের পক্ষে ইইউ পার্লামেন্টের প্রস্তাবের আলোকে তাদের সমর্থন সুস্পষ্টভাবে প্রকাশ পায়। এ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূতও একমত পোষণ করেন।
তিনি সামপ্রতিক সময়ের যুদ্ধাপরাধের বিচার পরবর্তীতে ইউ পার্লামেন্টের প্রস্তাবের বিষয় টেনে বলেন, ইইউ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সমর্থন করে।
সাক্ষাত্কালে মায়োডন বাংলাদেশের জন্য ইইউ’র আগামী সাত বছরের উন্নয়ন কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত
