বিস্ময় বালক!

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১১:১৭

বয়স মাত্র চার বছর। তাকে একটি গাছের নিচে দাঁড় করিয়ে তার বড়ভাই একটু এদিক ওদিক পায়চারি করছেন। হঠাত্ পেছন ফিরে দেখেন ছোট ভাই গায়েব! তাকে কোথাও না দেখে ছোটাছুটি শুরু করে দেন। যে গাছের নিচে ছোটভাইকে দাঁড় করিয়ে রেখেছিলেন সেই গাছের আশপাশে জড়ো হয়ে যায় লোকজন। হঠাত্ একজন খেয়াল করেন শিশুটি গাছের ৫০ ফুট উচুতে চড়ে বসে আছে! জরুরি নাম্বারে কল করার পর ছুটে আছে উদ্ধারকারী দল। তারা লম্বা মই লাগিয়ে শিশুটিকে গাছ থেকে নামিয়ে আনে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে মঙ্গলবার। শিশুটির দাদী বলেন, কিভাবে তার নাতি ৫০ ফুট উচু ডালে উঠে বসল সেই রহস্যের কিনারা কেউ করতে পারছে না। এই গাছের অত উচুতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষেও চড়া কঠিন। যাহোক তাকে যে সুস্থ্য অবস্থায় ফিরে পাওয়া গেছে এটাই অনেক। -এপি