আজ ব্লকবাস্টারে মুক্তি পেতে পাচ্ছে হলিউডের সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘ইন্টারস্টেলার’। ছবিটি পরিচালনা করেছেন ত্রিস্টোফার নোলান। আলোচিত এই ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ৭ নভেম্বর। প্যারামাউন্ট পিকচারের ব্যানারে নির্মিত কল্প-বিজ্ঞানধর্মী ছবিটির মূলচরিত্রে অভিনয় করেছেন ম্যাথু ম্যাককনার্গি। যুক্তরাষ্ট্র ও কানাডার ২২৫টি লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হয়েছে। পুরো ছবিটি থাকছে সাসপেন্স ও থ্রিল নির্ভর। ছবির গল্পে দেখা যাবে একদল অভিযাত্রী যারা ওয়ার্মহোলের মাধ্যমে মহাজাগতিক ভ্রমণে মানবজাতির ভবিষ্যত পর্যবেক্ষণ করবে। প্রথমদিন আইম্যাক্স ও দীর্ঘ ফরম্যাটের থিয়েটারে ছবিটি মুক্তি দেওয়া হয়। বড় পর্দায় নোলানের ‘ইন্টারস্টেলার’ দর্শকদের চলচ্চিত্র দেখার নতুন অভিজ্ঞতা দেবে। পরিচালক নোলান ছবিটিতে ৩৫ মিমি অ্যানামরপিক ফিল্ম ও ৬৫ মিমি আইম্যাক্সের সমন্বয় করেছেন। এখানে দৃশ্যায়নের কৌশলে দর্শক ভিন্ন কিছু কাজ দেখতে পাবে। এ ছবিতে আরও অভিনয় করেছন অ্যানা হাথওয়ে, জেসিকা চাস্টাইন, বিল ইলিন ও মাইকেল কেইন।
