ঢাবি’র অফিসিয়াল ফেসবুক উদ্বোধন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১২:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল ফেসবুক একাউন্ট খোলা হয়েছে। একাউন্টটি হলো- www.facebook.com/univdhaka.ac.bd।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক  বৃহস্পতিবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফেসবুক পাতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।