মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইয়াংগুনে লেকের পাশে অবস্থিত ভিলায় শুক্রবার সুচির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। খবর: এএফপির।
এ সাক্ষাত এমন সময় হলো যখন মায়ানমারের বিরোধী দলীয় নেত্রী সুচি সংবিধানের একটি বিধান বাতিলে সরকারকে চাপ প্রয়োগ করছেন। মায়ানমারের যুগান্তকারী আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে বিধানটি তার ক্ষেত্রে একটি প্রধান বাধা।
