‘হ্যাপি এন্ডিং’ চলচ্চিত্রে সাইফ খানের সঙ্গে একটি কেমিও রোলে দেখা যাবে কারিনা কাপুর খানকে। এখন তিনি জানাচ্ছেন কারিনার সঙ্গে অভিনয় করতে ব্যতিব্যস্ত নন। শুক্রবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, কারিনার সঙ্গে অভিনয় করার জন্য আমি ব্যতিব্যস্ত নই। কেউ তার স্ত্রীর সঙ্গে নিয়মতি কাজ করতে চাইবে এমন ব্যক্তি খুব কমই আছে। তার চেয়ে অন্য জগতে কাজ করে বাসায় এসে তার সাথে সাক্ষাৎ করাই আমি বেশি পছন্দ করি।
রাজ নিডিমোরু এবং কৃষ্ণা ডিতে পরিচালিত ‘হ্যাপি এন্ডি’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন গোবিন্দ, কালকি কোয়েচলিন, ইলিনা ডি ক্রুজ ও রণবীর শোরে।
‘বুলেট রাজা’ ও ‘হামশাকলস’ অভিনয় করা সাইফ বলেন, রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র ‘হ্যাপি এন্ডি’ করে আমি খুশি।
তিনি বলেন, কারিনা ও আমি এক সঙ্গে কাজ করেছি। তাই আমরা পুনরাবৃত্তি করতে চাই না, ভিন্ন কিছু করতে চাই।
আগামী ২১ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে।
