ভোট দিতে গেল ভূত!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ০০:১৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লি টাউনশিপের একটি স্থানীয় নির্বাচনের পর ভোট পর্যালোচনার পর দেখা গেল একজন ভোটার ভোট দিয়ে গেছেন যিনি অনেক আগেই মারা গেছেন! ভোটিং মেশিনসহ সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল, ভোটটি তিনি নিজেই দিয়েছেন। তার পক্ষে কোনো ভূয়া ভোটার ভোট দেয়নি। অথচ ভোটার তালিকা পরীক্ষা করে দেখা গেল, ওই ভোটারের নামের পাশে লেখা ‘মৃত’। মৃত্যুর তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৩। এরপর কর্মকর্তাদের মনে বিস্ময় সৃষ্টি হলো, তাহলে ভোট দিয়ে গেছে কি ভুতে?

ওই ভোটারের নাম ডেল হপফিংগার। আসল ঘটনা হলো, ডেল নিজেই ভোট দিয়ে এসেছেন, তার ভুত নয়। গত সোমবার তিনি ভোট দিতে যাবার পর সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা ডেলকে জানালেন, ভোটার তালিকায় তার নামের পাশে তো ‘মৃত’ লেখা। ভদ্রলোক তর্কবিতর্কের পর তাদের বোঝাতে সক্ষম হলেন যে তিনি মারা যাননি। হয়তো ভুল করে সেখানে মৃত লেখা হয়েছে। ছবি, আঙুলের ছাপ, কার্ড সবকিছু পরীক্ষা করে তারা নিশ্চিত হলেন, ডেল মারা যাননি। একারণে তাকে ভোট প্রদানের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু ভোট গণনা ও পর্যালোচনার সাথে যুক্ত কর্মকর্তারা বিষয়টি জানতেন না। -রয়টার্স