লম্বা-খাটোর সাক্ষাত্

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ০০:১৮

বুধবার লন্ডনে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। বিশ্বের দীর্ঘতম এবং ক্ষুদ্রতম মানুষ এদিন একসাথে ‘বৈঠক’ করেন। দু’জনই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দিবস উপলক্ষ্যে পার্লামেন্ট হাউসে তারা পাশাপাশি দাঁড়িয়েছিলেন। পরে সাংবাদিকদের সামনে ছবির জন্য পোজও দেন। ৮ ফুট ১ ইঞ্চি তুরস্কের সুলতান কোসেন এখন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। আর নেপালের চন্দ্র দাঙ্গির উচ্চতা মাত্র সাড়ে ২১ ইঞ্চি। তারা এই প্রথম একসাথে হলেন। ৩১ বছর বয়সী কোসেন থাকেন আঙ্কারায়। ২০০৯ সালে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা লোকের স্বীকৃতি লাভ করেন। আর নেপালের প্রত্যন্ত এলাকায় বাস করেন দাঙ্গি। -ইউপিআই