প্যারিসের রাস্তায় বাঘ!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ০০:১৯

প্যারিসের কাছে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঘুরে বেড়াতে দেখা গেছে। দমকল কর্মী ও পুলিশ সদস্যরা দিনব্যাপী বাঘটির খোঁজে ব্যাপক তল্লাশি চালানোর পর রাতের বেলা তল্লাশি অভিযান স্থগিত করে। শহরের আতঙ্কিত মানুষকে বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। বাঘটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সকাল বেলা ডিজনিল্যান্ড প্যারিসের নিকট এক সুপারমার্কেটের কার পার্কিংয়ে বাঘটিকে দেখে স্থানীয় এক মহিলা চিত্কার করে ওঠেন। এরপর আরো কয়েকজন লোকও বাঘটিকে দেখতে পান। তারা জানান, তারা বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছেন। ট্রানকুইলাইসিং গান (ঘুমপাড়ানিয়া বন্দুক) নিয়ে শতাধিক পুলিশ ও দমকল কর্মকর্তা প্যারিসের নিকটস্থ সিঁ-ইত-মাঁ এলাকার কাছে দিনব্যাপী নস্ফিল তল্লাশি চালায়। আকাশে চক্কর দেয় হেলিকপ্টার। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যেতে গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছে। -এএফপি