আপনি মারা গেছেন!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ০০:২১

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা ৮১ বছর বয়সী কেনেথ ব্রানার গত সোমবার পররাষ্ট্র দফতর থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে কেনেথের উদ্দেশে বলা হয়েছে, তিনি মারা গেছেন! চিঠি পড়ে তো হাসতে হাসতে মরে যাবার জোগাড় এক সময়কার এই দাপুটে অফিসার। চিঠিতে তার স্ত্রীর প্রতি সমবেদনা প্রকাশ করে বলা হয়েছে, যে কোনো শোক কাটিয়ে ওঠা সময়ের ব্যাপার। আমরা প্রার্থনা করি আপনি দ্রুত সেই শোক কাটিয়ে উঠুন। আপনার স্বামীর শেষকৃত্যের জন্য সেনাবাহিনীর তহবিল থেকে ৩০০ ডলার নিয়ে যাবেন আশা করি।

কেনেথের স্ত্রী রেগে গিয়ে বিষয়টি পত্রপ্রেরকদের অবহিত করেন। পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট বিভাগের একজন মুখপাত্র বলেন, তিনি বেঁচে থাকলে আমাদের ভুল হয়ে গেছে! ভুল সংশোধন করে মৃতের তালিকা থেকে তার নাম বাদ দেয়া হবে। -এপি