বৈশ্বিক উষ্ণতা বজ্রপাতের কম্পাঙ্ক (Frequency) লক্ষণযোগ্য হারে বৃদ্ধি করবে। খবর বিবিসি’র।
সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত খবরে বলা হয়, বজ্রপাত সনাক্তকারী মার্কিন একটি নেটওয়ার্ক থেকে তথ্য-উপাত্তের সহায়তা নিয়ে গবেষণা কাজটি সম্পন্ন করা হয়েছে।
গবেষক দলটি বলেছে, তাপমাত্রার প্রতিটি অতিরিক্ত ডিগ্রি বজ্রপাতের কম্পাঙ্ক কতটা বাড়াবে তা নির্ণয় করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া (বারকেলি ক্যাম্পাস) ইউনিভার্সিটির প্রফেসর ডেভিট রোম্পস্ বলেন, ২০০০ সালে প্রতি দুইটি বজ্রপাতের জন্য ২১০০ সালে তিনটি বজ্রপাত ঘটবে।
আরো বেশি ধ্বংসাত্মক আগুন ছড়িয়ে দেয়ার দিকে মুখিয়ে থাকবে। এ পক্রিয়া বায়ুমণ্ডলের রসায়নে পরিবর্তন আনবে।
মেঘের ঝড়ের জ্বালানিতে (বজ্রপাত) তাপশক্তির অনুমানের ওপর নির্ভর করে গবেষক দলটি তাপ এবং বজ্রপাত ঝড়ের মধ্যে সম্পর্ক সমাধানের জন্য একটি নতুন পদ্ধতির উন্মোচন করেছেন।
গ্রহ উষ্ণ হলে চতুর্দিকে এর আরো অনেক জ্বালানি থাকবে। তাই যখন বজ্রপাত ঘটবে তখন জ্বালনিগুলো আরো বেশি শক্তিশালী হয়ে ওঠবে।
ডেভিট রোম্পস্ এবং তার সহকর্মী নির্ণয় করেন যে প্রতি এক সেকেন্ডে বৃদ্ধিপ্রাপ্ত বৈশ্বিক তাপমাত্রা বজ্রপাতের কম্পাঙ্ক ১২ ভাগ বৃদ্ধির দিকে নিয়ে যায়।
মার্কিন ন্যাশনাল লাইটিনিং ডিটেক্টর নেটওয়ার্ক থেকে এক বছরের তথ্য-উপাত্ত’র বিপরীতে গবেষক দলটি তাদের নির্ণিত তথ্যের সত্যতার পক্ষালম্বন করেন। লাইটিনিং ডিটেক্টর নেটওয়ার্ক আমেরিকায় ঘটা প্রতিটি বজ্রপাতের বৈদ্যুতিক-চুম্বক কম্পন সনাক্ত করে।
রোম্পস বলেন, ‘নির্ণেয় তথ্য-উপাত্ত নিখুঁত চমৎকারিত্বপূর্ণ’। প্রতিটি বজ্রপাতের সময় এবং অবস্থান নিখুঁতভাবে ধারণকৃত।
