জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: গওহর রিজভী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৯:৫১
 
সরকারি দপ্তরগুলোতে কর্মমূল্যায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন  কেন্দ্রে সরকারি দপ্তরে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন’ বিষয়ে একটি কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড  ডেভেলপমেন্ট তিন দিনের এ কর্মশালা আয়োজন করে।
সরকারি দপ্তরের কর্মমুল্যায়ন ব্যবস্থাপনা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী বলেন, এ পদ্ধতি সরকারি দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা এবং সাফল্য মূল্যায়নের একটি কার্যক্রম।পাশ্ববর্তী দেশ ভারতে এ পদ্ধতি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশেও এ কর্মমূল্যায়ন ব্যবস্থা প্রয়োগ করা যায় কিনা সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ  নেবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব ড. প্রজাপতি ত্রিবেদী। বক্তব্য দেন সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব  মোহাম্মদ  মোশাররফ  হোসাইন ভূঁইয়া।