আবেদন হারাচ্ছে গুগল গ্লাস!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ২০:৫২
 
 
দুই বছর আগে অনেক ঢাকঢোল পিটিয়ে গুগল গ্লাস যাত্রা শুরু করলেও আগ্রহ হারাচ্ছে ব্যবহারকারীরা। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রযুক্তি পণ্য ওয়েবসাইটগুলো থেকে।
পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ার সময় গুগলের পক্ষে দাবি করা হয়েছিল, চোখে পরিধানযোগ্য এই যন্ত্রটির সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি তোলা, পথ নির্দেশনা সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। কিন্তু মাত্রাতিরিক্ত দামের কারনে বাজারে সাড়া ফেলতে পারেনি গুগল গ্লাস। বর্তমানে একটি গুগল গ্লাসের মূল্য ১৫০০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা। তার পরও গুগল ২০১৫ সালে গ্লাসের পরবর্তী সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স গুগল গ্লাসের জন্য অ্যাপ তৈরি করে এমন ১৬ টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছিল। ১৬টির মধ্যে নয়টি প্রতিষ্ঠানই জানিয়েছে তারা নতুন অ্যাপ বানানো ছেড়ে দিয়েছে।
ফেসবুক, টুইটারের মত প্রায় ১০০টি অ্যাপ ব্যবহার করা যাচ্ছে এই পরিধানযোগ্য যন্ত্রটিতে। সূত্র: এনডি টিভি