কানাডার টরোন্টোর এক ব্যক্তি সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ার পর ইমেইল পড়ার চার্জ বাবদ বিল পেয়েছেন ১ হাজার ২০০ মার্কিন ডলার! জেরিমি গুটচে নামের ওই যাত্রী বলেন, এই ফ্লাইটটি আমার জন্য অন্য কারণে ‘স্মরণীয়’ হয়ে থাকবে। কারণ এটি আমাকে দিয়েছে সারাজীবনের সবচে বড় অর্থাত্ ‘লাইফটাইম শক’। একবার ই-মেইল পড়ার জন্য কেউ এত চার্জ ধরতে পারে তা স্বপ্নেও ভাবিনি। তিনি বলেন, এই সামান্য কাজে যদি এত বিশাল চার্জ ধরা হয় তবে এটা জানলে আমি ওই অর্থ অন্য কোনো খাতে ব্যয় করতাম। একজন পর্যটকের কাছে বিদেশের মাটিতে ১ ডলারও অনেক মূল্যবান। তিনি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সাড়া পাননি। -ইউপিআই
