মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস অদল-বদল করে থাকে। কিন্তু জাপানের একটি হাই স্কুলের ছাত্র ও ছাত্রীরা ১১ নভেম্বর তাদের ইউনিফরম অদল বদল করে! এদিন ছাত্ররা হয়ে যায় ‘ছাত্রী’ এবং ছাত্রীরা হয় ‘ছাত্র’। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছেলেরা স্কার্ট ও মেয়েরা শার্ট প্যান্ট পরে সারাদিন ক্লাস করে। ফুজি ইউশিরো নামের ওই স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে জেন্ডার পরিবর্তন দিবস পালন উপলক্ষ্যে তাদের ২৯৯ জন ছাত্র-ছাত্রী একদিনের জন্য জেন্ডার পরিবর্তন করে। সরকারি কর্তৃপক্ষের সম্মতি নিয়েই তারা এই কাজ করে। স্কুলের প্রিন্সিপাল বলেন, শিক্ষার্থীরা একদিনের জন্য একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা লাভ করল। এতে ক্ষতি কিছু হবে না। অভিভাবকরাও নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। -মিরর
