জীবন নিয়ে ছিনিমিনি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ০১:০৭

লন্ডনের এক ভদ্রলোক দুই পা সোজা উপরের দিকে তুলে দুই হাতের উপর ভর করে দাঁড়িয়ে থাকার অভ্যাস চর্চা করেছেন। তিনি এই বিদ্যা প্রদর্শন করে সবাইকে মজা দেন। যেখানে সেখানে তিনি ওভাবে দাঁড়ানোর কসরত করেন। কিন্তু সম্প্রতি তিনি যে কাজ করলেন তাকে জীবন নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কিছু বলা যায় না।

কি করেছেন তিনি। কনোর ফ্রাইডম্যান কেনি নামের ওই লোকটি সিঙ্গাপুরের একটি ২৪ তলা ভবনের একেবারে কিনারে এই বিদ্যা প্রদর্শন করেছেন! কোনোভাবে যদি তার পা দুটি পেছনের দিকে ঝুঁকে পড়ত তবে সোজা ২৪ তলার নিচের রাস্তায় আছড়ে পড়তেন তিনি। এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর লাখ লাখ মানুষ তা দেখার জন্য ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছে। ভিডিওটি দেখলেই যে কারো শিরদাঁড়া কেঁপে উঠবে। অথচ কাজটি করতে তার বুক কাঁপেনি! কনোর দাবি করেন, তার আত্মবিশ্বাস এতই বেশি ছিল যে তিনি জানতেন পেছনে পড়ে যাবেন না। একারণেই ২৪ তলা ভবনের কিনারে ওই কাজ করেছেন। -রয়টার্স