ব্রাজিলে ৩ ‘নরখাদকের’ কারাদণ্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৩:০৫
 
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে মানুষের মাংস খাওয়ার অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে আদালত। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে জর্জ বেল্ট্রাও নিগ্রোমন্টিকে ২৩ বছর, বেল্ট্রাওয়েরের স্ত্রী ইসবেল ক্রিস্টিনা পেরেজ ও তাদের গৃহ পরিচারিকা ব্রুনা ক্রিসটিনা অলিভিয়েরা ডি সিলভাকে ২০ বছর করে কারাদ- দিয়েছে আদালত।
এই তিন অভিযুক্ত একজন নারীকে হত্যা করে খাবার তৈরি করে প্রতিবেশীদের কাছে বিক্রি করেছে।
এছাড়া তারা আরো দুই নারীকে হত্যার দায় স্বীকার করেছেন। এই বিষয়ে পরে রায় দেয়া হবে।
২০১২ সালের এপ্রিলে গারানহুনস শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।