সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৪:২৪
সাতক্ষীরা কারাগারে রফিকুল ইসলাম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রফিকুল কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
সুত্র জানায়, রফিকুলকে গত ২১ আগস্ট মাদকাসক্ত অবস্থায় আটক করে পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালত তাকে   দুই বছরের কারাদণ্ড প্রদান করে। সোমবার সকালে কারাগারে রফিকুল অসুস্থবোধ করলে  হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সাতক্ষীরা জেল সুপার আবু তালেব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।