জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেছেন, ‘টাইগাররা চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে।’ এই নজিরবিহীন সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দলের সকল খেলোয়ারকে অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ দলের এই জয়েরধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
