মৃত ঘোষণার ১১ ঘণ্টা পর জেগে উঠল লাশ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৭:১৭
 
 
অবিশ্বাস্য মনে হলেও গত বৃহস্পতিবার এমন একটি ঘটনা ঘটেছে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি শহরে। ৯১ বছর বয়সী জেনিনা কোলকেভিচকে ডাক্তার মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠিয়ে দিয়েছিলেন। প্রায় ১১ ঘণ্টা মর্গে থাকার পর নড়ে ওঠেন মহিলাটি। পরে তাকে সাথে সাথে মর্গের ঠাণ্ডা কক্ষ থেকে বের করে আনা হয়। ঘটনায় স্তম্ভিত ডাক্তার বলেন, 'আমি নিশ্চিত ছিলাম তিনি মারা গেছেন। আমি বিস্মিত। তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন থেমে গিয়েছিল।'
ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। সূত্র: এএফপি