শুধুমাত্র ম্যাসেজের রিপ্লাই না দেয়ার কারণে দুই বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে স্ত্রীকে তালাক দেয়ার ঘটনা ঘটেছে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম এমিরেটস ২৪/৭ এমন একটি খবর প্রকাশ করেছে।
স্বামী অফিসে যাওয়ার পর স্ত্রীকে হোয়াটস অ্যাপে ম্যাসেজ দিয়ে রিপ্লাইএর জন্য অপেক্ষা করছিলেন। রিপ্লাই না পেয়ে তিনি ভাবেন বাড়িতে খারাপ কিছু ঘটেছে। এসময় তিনি বাড়িতে ছুটে যান। বাড়িতে গিয়ে দেখতে পান তার স্ত্রী টিভি দেখছেন। ম্যাসেজের রিপ্লাই না দেয়ার কারণ জিজ্ঞাসা করলে স্ত্রী জানায় যে তিনি তার বন্ধুদের সাথে চ্যাটিং করতে ব্যস্ত ছিলেন এবং পরে রিপ্লাই দিবেন বলে ভেবে রেখেছিলেন।
এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে স্বামী তার স্ত্রীকে সাথে সাথে তালাক দিয়ে দেন।
