রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ছাত্রদলের বিদ্রোহীরা গতকাল চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা পৌনে ১২টার দিকে পরপর এই ককটেল বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটাছুটি শুরু করে। বিস্ফোরণ ঘটিয়েই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সমপূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে ও চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ছাত্রদলের একটি মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এসময় দু’তিন মিনিটের মধ্যে ককটেল বিস্ফোরিত হয়। তখন কোর্টপয়েন্ট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। এসময় আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। ককটেল বিস্ফোরণের পরে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। পরে পুলিশি বেষ্টনীর মধ্যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
