সিলেটের তামাবিলে আজ সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। বেলা সাড়ে ১১টায় তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হবে।
সূত্র জানায়, সম্মেলনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ২০ সদস্যের নেতৃত্ব দেবেন মেগালয়ের ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমার ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ২০ সদস্যের নেতৃত্ব দিবেন অতিরিক্ত মহাপরিচালক মো. লাতিফুল হায়দার। সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, হত্যাকরা, বাংলাদেশিদের আটক, অপহরণ, প্রহার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অস্ত্র, গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যের চোরাচালান, মাদক চোরাচালান, সীমান্তে অনুমোদিত, অঅনুমোদিত নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তপিলার রক্ষণাবেক্ষণ ও উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর আলোচনা হবে।
