তারেক রহমানের বিরুদ্ধে সমন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৬:১৬
 
মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন। আগামী ১০ ডিসেম্বর তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত ৭ নভেম্বর লন্ডনে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে তারকে রহমান বক্তব্য দেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনির খান মামলা করেন। এই মামলায় আজ বাদীর জবানবন্দী শুনে আদালত সমন জারি করে।