নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৪:৫৩
 
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মোবাইল ফোন মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।  রবিবার দিনশেষে আজারে শহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে এএফপি।
এলকাবাসীরা জানিয়েছেন, স্থানীয় সময় পাঁচটা ৫০ মিনিটে দুইজনের সহায়তায় আত্মঘাতী হামলাকারী মার্কেটে প্রবেশ করে। বিস্ফোরণের পর দুই জনের একজনকে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলে। অপরজন পুলিশী হেফাজতে রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর পর তিনি ৮ জনের লাশ দেখেছেন। তবে হাসপাতালে রএকজন কর্মী ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।