কলম্বিয়ায় সেনাবাহিনীর জেনারেল ‘অপহৃত’

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৫:০৪
 
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইদো এলাকা থেকে সেনাবাহিনীর এক জেনারেল রবিবার নিখোঁজ হয়েছেন। ঐ এলাকায় বামপন্থী ফার্ক বিদ্রোহীরা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এএফপি।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল কার্লোস তার টুইটার বার্তায় বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রুবেন আলজেটকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী জুয়ান কার্লোস পিনজনকে ঘটনা তদন্তে কুইবোর চোকো শহরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইদো এলাকায় থাকা স্থল বাহিনীর সঙ্গে ঐ জেনারেলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে সেনাবাহিনীর জেনারেল নিখোঁজ হওয়ার পর ফার্ক বিদ্রোহী গ্রুপের সঙ্গে শান্তি আলোচনা ভেঙ্গে দিয়েছে কলম্বিয়া।