সৌদি আরবের এক নারী স্বামীর চেয়ে বেশি লম্বা হওয়ার কারণে তালাক চেয়েছেন। আল-ওয়াতান সংবাদপত্র এই তথ্য জানিয়েছে।
আল-ওয়াতানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ঐ ব্যক্তির নাম ইব্রাহিম। তিনি জানিয়েছে, তিনি ও তার স্ত্রীর মধ্যকার পার্থক্য নিয়ে তেমন কোনো চিন্তা করেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। উচ্চতার পার্থক্যের কারণে তার বন্ধুদের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
ইব্রাহিম জানান, এই কারণে স্ত্রীর সঙ্গে তিনি বাইরে যাওয়া বন্ধ করে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তার স্ত্রী মনে করেন উচ্চতার পার্থক্যের বিষয়টি ইব্রাহিমকে হীনমন্যতায় ভোগাচ্ছে এবং তার মানসিক রোগের চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এর কিছুদিন পর ঐ নারী তালাক চান।
ঐ দম্পতির দাম্পত্য সম্পর্ক প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: এমিরেটস নিউজ।
