'চীন বলপ্রয়োগের আশ্রয় নেবে না'

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৮:৫৬
 
 
চীনা প্রেসিডেন্ট শি জিন পিং জানিয়েছেন চীন তার লক্ষ্য অর্জনে শক্তিপ্রয়োগের আশ্রয় নেবে না।  সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি আরো জানিয়েছেন, সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রেও এই নীতি মেনে চলবে চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া অঞ্চলে বিরোধের পরিণতির ব্যাপারে সতর্ক কারার একদিন পরেই এই প্রতিক্রিয়া জানালেন চীনা প্রেসিডেন্ট।
তিনি তার  বক্তব্যে আরো বলেছেন, 'শান্তিপূর্ণভাবে উন্নয়নের লক্ষে এগিয়ে যাওয়াই পৃথিবীর বর্তমান  নিয়ম' 'ইতিহাস শিক্ষা দেয় জোর-জবরদস্তি চালিয়ে উন্নয়ন হয় না।'আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে চীন দীর্ঘদিন থেকে বিরোধে জড়িয়ে আছে। চীন সাগর এই বিরোধের কেন্দ্রে অবস্থান করছে। সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ চলছে জাপানের সাথে। এমন একটি সময়ে চীনা প্রেসিডেন্টের তরফ থেকে এমন বক্তব্য পাওয়া গেল। সূত্র: এএফপি