মঙ্গলবার যুবদলের বিক্ষোভ, বুধবার স্বেচ্ছাসেবক দলের

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৯:৪০
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাল মঙ্গলবার ঢাকা মহানগরের প্রতিটি থানাসহ সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
অন্যদিকে একই দাবিতে স্বেচ্ছাসেবক দল বুধবার সারাদেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।