দেশে ভূমিহীন পরিবার ১৫ লাখ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৯:৪৯
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষিশুমারী ২০০৮ এর তথ্য অনুযায়ী দেশে ভূমিহীন খানা/পরিবারের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৮৭৬ টি। দিদারুল আলমের ( চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে সোমবার জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল  (লোটাস কামাল) সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে ভূমিহীন খানার সংখ্যা ২২ হাজার ২০৫ টি, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩৬ হাজার ৫৩২ টি এবং সিলেট বিভাগে ভূমিহীন খানার সংখ্যা ২৪ হাজার ১৪৯ টি।
ডা. রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি উইংয়ের  তথ্যানুযায়ী ২০১২-১৩ অর্থবছরে দেশে মোট কৃষি জমির পরিমাণ ২ কোটি ৫ লাখ ১২ হাজার একর।