হতাশা থেকে আক্রমণাত্মক হয়ে উঠেছেন খালেদা: সুরঞ্জিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২১:৫১
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হতাশাগ্রস্থ থেকে আক্রমত্মক হয়ে উঠেছেন। তবে তার কোন হুমকি-ধামকিতেই নির্বাচিত সরকার উত্খাত হবে না। তাছাড়া তার ডাকে জনগণ আর সাড়া দিবে না।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, সহ-সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।