ব্র্যাকের চেয়ারপারসন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি স্যার ফজলে হাসান আবেদ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ফজলে হাসান আবেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতির কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ২০ নভেম্বর এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
ব্র্যাক চেয়ারপারসন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার ফজলে হাসান আবেদকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সন্তোষ প্রকাশ করেন। ২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাসস
