বিয়ে না দেয়ায়...

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১১:৩৭
 
ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস সদস্যের কাছে মেয়ে বিয়ে না দেয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে। ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। খবর: রেডিও তেহরানের। 
বিবৃতির বরাত দিয়ে সোমবার রেডিও তেরান জানিয়েছে, আইএস সদস্য জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহ ১৪ বছরের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে পরিবারের প থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এরপরই আইএস একে একে ঐ মেয়ের বাবা, মা এবং তিন ভাই-বোনকে হত্যা করে।
স্বজনদের হত্যার পর মেয়েটিকে তুলে নিয়ে যায় আইএস। ঐ মেয়েটি এখন কোথায় আছে, তা জানা যায়নি। আইএস গোষ্ঠী জোর করে তাদের পছন্দের নারীদের বিয়ে করছে এবং এ ধরনের বিয়ের নাম দিয়েছে ‘জিহাদ বিয়ে’, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।