কম্বোডিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৬:৩৮
 
কম্বোডিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় পর্যটন কেন্দ্র সিয়েম রিপের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পর্যটকসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। খবর: বাসসের।
প্রাদেশিক পুলিশ প্রধান সর্ট নাদি জানিয়েছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে হিপ হোপ নাইটকাবে আগুন লাগে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে একজন বিদেশি পর্যটকসহ পাঁচজন মারা যান। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
সিয়েম রিপ প্রদেশ কম্বোডিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা।