অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এমপিরা ভূমিকা রাখতে পারে : স্পিকার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৭:৪২


জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চোরপারর্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আর্থিক স্থিতিশীলতা রক্ষা, অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, অবকাঠামোগত দুর্বলতা হ্রাস এবং বাজেট ঘাটতির মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এ সব চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদ সদস্যরা নীতি প্রনয়ণ এবং তা বস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইকোনমিক এন্ড ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ ফর ইমার্জিং ইকোনমিস ইন এশিয়া, ইন্ডিয়া এন্ড সাউথইস্ট এশিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় সংসদ, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যৌথভাবে কর্মশালার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল, সিপিএ সহকারী পরিচালক লাকি পিকেল্স এবং আইএমএফের সিনিয়র কমিউনিকেশন অফিসার ফ্রাঞ্জ হেনি বক্তব্য রাখেন।
কর্মশালায় ভারতের ছত্রিশঘর লেজিসলেটিভ অ্যাসেম্বলি’র স্পিকার গৌরি শংকর আগরওয়ালসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং শ্রীলংকার মোট ২২ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেছে।