ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১২ ডিজিটের টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) হালনাগাদ করতে সব আর্থিক প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ চিঠি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের প্রত্যেক গ্রাহকের হিসাবে যেদিন সুদ বা মুনাফা জমা করবে সেদিন গ্রাহকের হিসাবে ১২ ডিজিডের হালনাগাদ টিআইএন থাকতে হবে। তা থাকলে সুদ ও মুনাফার ওপর ১০ শতাংশ কর কাটতে হবে। আর হালনাগাদ অর্থাত্, ১২ ডিজিটের টিআইএন না থাকলে ওই সুদ ও মুনাফার ওপর ১৫ শতাংশ হারে উেসকর কেটে রাখতে হবে। অর্থ আইন-২০১৪-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৩এফ ধারায় আনীত সংশোধনীর পরিপ্রেক্ষিতে এনবিআর এ নির্দেশনা জারি করেছে। আর বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা পালন করার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, আগে টিআইএন না থাকলেই ১৫ শতাংশ হারে উেসকর কেটে রাখা হতো। আর টিআইএন থাকলে কাটা হতো ১০ শতাংশ। ১২ ডিজিটের টিআইএন থাকার বাধ্যবাধকতা ছিল না। নতুন এ নির্দেশনার ফলে এখন থেকে ১২ ডিজিটের টিআইএন থাকতে হবে। অর্থাত্, পুরাতন টিআইএনধারীদেরও নতুন ১২ ডিজিটের টিআইএন সংগ্রহ করতে হবে। অন্যথায় ১৫ শতাংশ হারে উেসকর কেটে রাখা হবে।
