ভুয়া সাংবাদিকের দুই বছরের জেল

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ২১:৩৯
 মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে জাল টাকা ও গাঁজাসহ সৈয়দ রাজিব (৩৩) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সে বিভিন্ন পত্রিকার পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। প্রতারণার অভিযোগে তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)(মোঃ আব্দুর রশিদ জানায়, দুপুরে সাভার থেকে রাজিব একটি সিএনজি যোগে টাঙ্গাইল যাচ্ছিল ।
সিএনজিটি গোড়াই নামক স্থানে এলে মির্জাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ সিরাজ সিএনজি তল্লাসি করে ভুয়া সাংবাদিক সৈয়দ রাজিবের নিকট থেকে একটি পাঁচশ টাকার একটি জাল নোট এবং সিকারেটের প্যাকেটের ভিতর গাঁজা পায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ  আরও জানিয়েছে রাজিব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাভার, কালিয়াকৈর, গাজীপুর, টুঙ্গি এবং মানিকগঞ্জ এলাকায় নিরীহ মানুষকে ভয়ভিতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
গ্রেফতারকৃত রাজিব পুলিশকে জানিয়েছে, তার পিতার নাম সৈয়দ গোলাম আম্বিয়া হিরো বাড়ি মির্জাপুর উপজেলার ডোকলাহাটি গ্রামে।তিনি দৈনিক দেশের পত্র , কয়েকটি অনলাইনসহ বিভিন্ন জাতীয় ও সাপ্তাহিক পত্রিকার পরিচয় দিলেও পুলিশকে কোন পত্রিকার পরিচয়পত্র দেখাতে পারেনি।