যুক্তরাষ্ট্রে সাত খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন সাজাপ্রাপ্ত আসামী চার্লস ম্যানসনকে কারাগারের ভিতরে বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার ক্যালি-ফোর্নিয়া রাজ্যের কারেকশন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন দপ্তরের মুখপাত্র টেরি থর্নটন এ বিষয়টি জানিয়েছেন।
৮০ বছর বয়সী ম্যানসন ক্যালিফোর্নিয়ার রাজ্য কারাগারে আজীবন কারাবাসের দণ্ড ভোগ করছেন। তিনি কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন না। ষাটের দশকের শেষ দিকে ম্যানসন বাড়ি থেকে পলাতক ও পরিত্যক্তদের জড়ো করে একটি ‘পরিবার’ গড়ে তোলেন। এরপর নিজের নারী অনুসারীদের (যাদের বেশিরভাগই ছিলেন তরুণী) দিয়ে সাতটি হত্যাকাণ্ড ঘটান। নিহতদের মধ্যে প্রখ্যাত অভিনেত্রী শ্যারন টেইটও ছিলেন। বর্ণগত দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে পরিকল্পনা করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ১৯৬৯ সালে বিচারের সময় প্রকাশ পায়। গ্যারি হিনম্যান নামের এক ব্যক্তিকে হত্যার দায়েও অভিযুক্ত হন তিনি। ম্যানসনকে বিয়ে করার অনুমতি পেয়েছেন যে নারী তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি মিডিয়াকে বলেছেন, সচেতনভাবেই সব জেনেশুনে ম্যানসনকে ভালোবেসেছেন। তাকে নিজের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।-রয়টার্স
