দি ওয়ার্ল্ড মুসলিমায় বাংলাদেশের তারান্নুম তাসমিন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ২১:১৩


ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৩ নভেম্বর শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতা। চলতি বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তারান্নুম তাসমিন।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেয়া হয়েছে সেরা ২৫ তরুণীকে। আগামী শুক্রবার এ প্রতিযোগিতায় সেরা সুন্দরীকে নির্বাচিত করা হবে।
বিশ্বব্যাপী মুসলিম নারীদের সহায়তায় পরিচালিত ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে  থাকে। প্রথম ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের আগস্ট মাসে।খবর: এএফপি