আইবিএমের নতুন ই-মেইল সার্ভিস 'ভার্স'

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১৯:১২
 
ওয়েব নির্ভর ই-মেইল সেবা নিয়ে আসছে আইবিএম। এই ই-মেইল সেবার নাম দেয়া হয়েছে 'আইবিএম ভার্স'। নভেম্বরেই আইবিএম ভার্সের বেটা সংস্করণ পাওয়া যাবে, আর পূর্ণাঙ্গ সংস্করণের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
এর আগে একই ধরণের সুবিধা দিতে গুগল 'ইনবক্স' ও মাইক্রোসফট 'ক্লাটার' নামে সোশাল মেইল অ্যাপ বাজারে ছেড়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাসএবেল জানিয়েছে ব্যবসার সাথে সম্পৃক্ত লোকজনের সুবিধার কথা মাথায় রেখেই এই সেবা নিয়ে আসছে আইবিএম। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই প্রয়োজনীয় মেইলগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে রাখতে পারবেন। আইবিএম ভার্সের সাহায্যে ক্যালেন্ডার, কনটাক্ট, ফাইল শেয়ারিং থেকে শুরু করে সবকিছুকেই বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ মেইলগুলোকে খুঁজে পেতে সাহায্য করবে।