হন্ডুরাস সুন্দরী মারিয়া জোস আলভারডো এবং তার বোন সোফিয়া ত্রিনিদাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সর্বশেষ তাদেরকে একটি পার্টি থেকে বের হতে দেখা গিয়েছিল। এর পর থেকেই নিখোঁজ ছিলেন এই দুই বোন।
গত বৃহস্পতিবার বিবিসিতে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। বুধবার আগুয়াগুয়া নদীর ধারে তাদের লাশ পাওয়া গেল।
লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় অংশ নেয়ার কথা ছিল ১৯ বছর বয়সী আলভারডোর।
হত্যার কূল কিনারা করতে পুলিশ আলভারডোর বয়ফ্রেন্ড সহ চার জনকে জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য যে জাতীসংঘের রিপোর্ট অনুযায়ী হন্ডুরাসে সবচেয়ে বেশি মানুষ হত্যার শিকার হয়। সেখানে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৯০.৪ জন মানুষ হত্যাকান্ডে প্রাণ হারান।
