ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে হরিয়ানার পরিস্থিতি। এখন পর্যন্ত ধর্মগুরু বাবা রামপালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই পুলিশকে সহায়তা করতে ৫০০ সদস্যের একটি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় এই খবর প্রকাশ করা হয়েছে।
ভারতের গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছে, রামপালকে গ্রেফতার করতে গেলে আরো সহিংসতা হতে পারে। এমন সতর্কতাবার্তা দেয়ার পরই দিল্লি এই ব্যাবস্থা নিলো।
