রেস্টুরেন্টে যারা আসা-যাওয়া করবেন তারা সাবধান। কারণ আপনি যখন সেখানে যাবেন তখন আপনার মাথার উপর ঘুরবে ড্রোন! ব্রিটেনের ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে কাস্টমার আকর্ষণে এই অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
টিজিআই ফ্রাইডে নামের ওই রেস্টুরেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে গুজব ছিল—সেখানে গোপনে ভিডিও করা হয়। এই গুজবকে গুজবে পরিণত করতেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এই ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, অসামাজিক কার্যকলাপ বন্ধও এর অন্যতম লক্ষ্য। পরিবার নিয়ে যাতে সবাই রেস্টুরেন্টে আসতে পারে সেজন্যই ড্রোন নিয়োজিত করা হয়েছে। কেউ যখন খাবে কিংবা বান্ধবীকে নিয়ে রোমান্টিক মুহূর্ত কাটাতে চাইবে তখন তাকে মনে রাখতে হবে তার মাথার উপর ঘুরছে মনুষ্যবিহীন যান। তবে আর যাই হোক ড্রোন থেকে নিহত কিংবা আহত হওয়ার কোনো সম্ভাবনা নেই। - মিরর নিউজ
